Ads by Techtunes - tAds
Ads by Techtunes - tAds
Cheap Rate Domain & Hosting in BD

!!! এসে গেলো পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবি !!!

Ads by Techtunes - tAds
Dueza.com

অনেক দিন পর টেকটিউনসে এলাম। অফিস চেঞ্জিংয়ের ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্বেও শুধুমাত্র একবার চোখ বুলানো পর্যন্তই সমাপ্ত রাখতে হয়েছে। কথা দিয়েছিলাম পরবর্তীতে UsB Lock Down নামক আমার পরীক্ষামূলক সফটওয়্যারটা নিয়ে আসব। অনেকদিন আগে এর জন্য নাম আহবান করেছিলাম। তো মেহেদী হাসান ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল টেকটিউনসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার দেয়া নাম অনুযায়ী এর নাম রাখলাম USB Lock Down। বেশ কিছুদিন আগেই এর কাজ শেষ করেছি তবে এর সেটআপ ফাইলটা তৈরী করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আগে Wise Installer For Windows v3.11 সফটওয়্যারটা ব্যবহার করতাম। এর ব্যাকআপ কপিটা নষ্ট হয়ে যাওয়ায় বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়। পরবর্তীতে ইন্ডিগো রোজ এর Setup Factory 8.1.1 ব্যবহার করে গত রাতে USB Lock Down এর BETA ভার্সণের সেটআপ ফাইল তৈরীর কাজটা শেষ করলাম। প্যাচাঁলটা বেশী হয়ে যাচ্ছে। যাই হোক কাজের কথায় আসি।

ইতিহাস:

কাজের কথা শুরু করার আগে আমি এই সফটওয়্যারটার ইতিহাসটা একটু বলতে চাই। আমার অফিসে অনেকগুলো পিসি আছে। বিভিন্ন শিফটে বিভিন্ন ইউজাররা এগুলো ব্যবহার করে থাকে। এই পিসিগুলোতে ব্রডকাষ্ট সংক্রান্ত গুরূত্বপূর্ণ এবং অতীব গোপনীয় ধরনের কিছু কাজ হয়ে থাকে। এছাড়া এখানে ব্যবহৃত হয় বেশ কিছু দামী সফটওয়্যার যার ব্যাকআপ রাখা আছে প্রায় প্রতি পিসিতে। কোনভাবেই ইউজারদেরকে পোর্টেবল মেমোরী ব্যবহার থেকে বিরত রাখা যাচ্ছেনা। ইউএসবি পোর্ট লক করার জন্য সফটওয়্যার খোঁজ করলাম। ট্রায়াল ভার্সণের একটা পাওয়া গেল কিন্তু ব্যবহারের জটিলতা সেই সাথে সব প্রকারের ডিভাইসকেই অকেজো করে দেয়ার কারণে এটা ব্যবহার করা গেলনা। উল্লেখ্য যে প্রত্যেকটা পিসিতেই এক বা একাধিক ইউএসবি ডিভাইস এটাচ করা আছে। হায়ার অথরিটি আমাকে বেটার কোন সলিউশন বের করতে বললেন। কোন উপায়ন্তর না দেখে নিজেই ডেভলপ করতে বসে গেলাম। একটা বিষয় নিয়ে কাজ করতে গিয়ে বেরিয়ে আসল আরো অনেক বিষয়।

কিভাবে ব্যবহার করবেন:

সফটওয়্যারটির বেটা ভার্সণের কপিটি এই লিংক থেকে ডাউনলোড করে নিন। সেটআপ চালিয়ে দিন। কোন ম্যাসেজ আসলে ok করে সামনে এগিয়ে যান। অন্যান্য সফটওয়্যারের মতই এর ইনষ্টলেশন খুবই সাধারণ। সেটআপ কমপ্লিট হলে ডেক্সটপে সর্টকাট আইকনে ডাবল ক্লিক করুন। যেহেতু আপনার পিসিতে এই সফটওয়্যারটি প্রথমবারের মত রান করছে তাই আপনাকে পাসওয়ার্ড কনফিগার করতে বলবে। old password বক্সে কিছু না দিয়ে new password এবং confirm password দিয়ে Apply করুন। মুল সফটওয়্যারের উইন্ডোটি প্রদর্শিত হবে। এখানে নিম্নের অপশন গুলো এনাবল ডিজেবল করার জন্য কিছু চেকবক্স আছে। সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো।

  • Disable Portable Memory Write Permission
    এটি এনাবল করলে কোন পেন ড্রাইভ বা পোর্টেবল মেমোরীতে আপনার পিসি থেকে কোন কিছু রাইট করা যাবেনা। পেন ড্রাইভ রাইট প্রোটেক্টেড হয়ে যাবে। অপশনটি চালু করে পিসি একবার রিষ্টার্ট দিয়ে এবার পেন ড্রাইভ লাগিয়ে চেক করুন। মুলত: আমার মুল প্রজেক্টে কাজ এতটুকুই ছিল যে পোর্টেবল মেমোরীকে পাসওয়ার্ড প্রটেক্টেড রাইট প্রটেক্টেবল এপ্লিকেশন। কিন্তু কাজ করতে  গিয়ে শুধুমাত্র এখানেই ক্ষান্ত হতে ইচ্ছে হয়নি তাই এতে আরও কিছু অপশন যোগ করলাম।
  • Disable Registry Editor
    অপশনটি এনাবল করলে আপনি ম্যানুয়ালী রেজিষ্ট্রি ডাটা চেঞ্জ করতে পারবেননা। কারণ এটি রেজিষ্ট্রি এডিটরকে ব্লক করবে। পোর্টেবল মেমোরীকে ব্লক করার সাথে সাথে এই অপশনটি সবাইকে ব্যবহার করতে পরামর্শ দেয়া হলো।
  • Disable Taks Manager
    এটি এনাবল করা হলে কী বোর্ড থেকে Ctrl+Alt+Del চাপলে যে টাস্ক ম্যানেজারটি আসার কথা তা আসবেনা। কোন প্রসেসকে কিল করার জন্য টাস্ক ম্যানেজার বহুল ব্যবহৃত হয়।
  • Disable System Properties
    মাই কম্পিউটারের প্রোপারটিজ আমরা কমবেশী সবাই ব্যবহার করি। সাধারণভাবে পিসির প্রাথমিক কনফিগারেশন জানার জন্য এবং ডিভাইস ড্রাইভার ইনষ্টল করার জন্যই এর বহুল ব্যবহার। এই অপশনটি এনাবল করলে উপরোক্ত কাজগুলো করা যাবেনা।
  • Disable Control Panel
    উইন্ডোজের কন্ট্রোল প্যানেল কি কাজে লাগে তা আর নতুন করে বলতে চাচ্ছিনা। এই অপশনটি এনাবল করলে কন্ট্রোল প্যানেল ডিজেবল হয়ে যাবে। এবং এর সাথে সম্পর্কিত সবগুলো এপলেটসই ব্লক হয়ে যাবে যেমন ডিসপ্লে প্রোপার্টিজ,সাউন্ড কনফিগারেশন, কি বোর্ড কনফিগারেশন ইত্যাদি।
  • Hide Control Panel, Printer & Network Settings
    এটি কন্ট্রোল প্যানেল, প্রিন্টার এবং নেটওয়ার্ক সেটিংসকে লুকিয়ে রাখবে।
  • Disable Command Prompot
    ষ্টার্ট থেকে রান এ গিয়ে cmd কমান্ডের সাথে আমরা কম বেশী পরিচিত। এই কমান্ডটির মাধ্যমে কমান্ড প্রম্পটকে ওপেন করা হয়। উপরের অপশনটি এনাবল করা হলে কমান্ড প্রম্পট কাজ করবেনা।
  • Disable Run From Start Menu
    রান অপশনটিকে ষ্টার্ট মেনু হতে রিমুভ করবে।
  • Disable Folder Option Menu
    অপশনটির মাধ্যমে টুলস মেনুর ফোল্ডার অপশনকে এনাবল ডিজেবল করা যাবে
  • Disable Default CD/DVD Burner
    অপশনটি আপনার সিস্টেমের ডিফল্ট সিডি/ডিভিডি বার্নারকে অফ করবে।
  • Disable Group Policy Object
    যারা এডভান্স লেভেলে কাজ করেন তাদের কাছে এই অপশনটি অতীব প্রয়োজনীয় হবে। এর মাধ্যমে গ্রুপ পলিসিকে অফ করা যাবে।
  • Disable MMC
    এডভান্স লেভেলে এমএমসি স্ন্যাপ ইনের বহুল ব্যবহার রয়েছে। একে রেষ্ট্রিক্ট করার জন্য অপশনটি ব্যবহার করা যাবে।

Tools > Run Folder Locker
অনেকেরই উইন্ডোজে ফোল্ডার লক করতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে। সফটওয়্যারটির টুলস মেনুতে ফোল্ডার লকার নামে একটি টুলস পাওয়া যাবে। এটি আপনার পার্সোনাল ফোল্ডারকে লক করতে সহায়তা করবে। যে ফোল্ডারটি লক করতে চান সেটিকে ব্রাউজ করে লক বাটনে ক্লিক করুন। লক হয়ে যাবে। আনলক করতে চাইলে নিচের হিষ্টোরিতে দেখানো ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন আনলক হয়ে যাবে।

ভবিষ্যতে যা আরো হবে:

  • (১) অনেকদিন চেষ্টা করার পর অটোম্যাটিক ইউএসবি এটাচ ইভেন্টকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। এর উপর ভিত্তি করে কে কখন কোন পিসিতে ইউএসবি এটাচ করল তার একটা ইভেন্ট লগ কোন একটা কাষ্টমাইজড ইমেইল এড্রেসে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করছি পরবর্তী ভার্সণে।
  • (২) ইউএসবি ড্রাইভেন ভাইরাসগুলো autorun.inf ফাইলের মাধ্যমে ছড়ায়। এই ফাইল সহ কোন পেন ড্রাইভ পেলে তাকে অটোম্যাটিক রিজেক্ট করার ব্যবস্থা রাখা হবে পরবর্তী ভার্সণে। যাতে করে ভাইরাস ছড়াতে না পারে।
  • (৩) উপরের কাজগুলো শেষ হলে পরবর্তীতে একে একটি পূর্ণাঙ্গ সিস্টেম মনিটরিং সফটওয়্যারে রুপান্তর করা চিন্তা ভাবনা রয়েছে। যার মাধ্যমে ইউজারকে ১০০% ট্রাকিং করা যাবে।

কেন টেকটিউনসে:

আমি এই সফটওয়্যারটিও গ্যারিসনের মতই টেকটিউনসের মাধ্যমে উন্মুক্ত করে দিলাম। তবে এতে যে আমার একেবারেই লাভ নেই তাও নয়। আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে এর ভালমন্দ দিকগুলো জানাবেন। আমি চেষ্টা করবো পরবর্তী ভার্সণে সেই ভুলত্রুটিগুলো সংশোধন করে নিতে। আমার একার পক্ষে হয়ত এই ভুলত্রুটিগুলো (bug) খুজেঁ বের করা সম্ভব হতোনা। সে জন্যই আপনাদের সাহায্য নিলাম। সেই সাথে এই সফটওয়্যারটি টেকটিউনসের মাধ্যমে আপনাদের জন্য রইলো আজীবন ফ্রি। তবে হ্যাঁ পরবর্তী ফুল ভার্সণ কেউ কর্পোরেট ইউজ করতে চাইলে অবশ্যই জানিয়ে করবেন।

সবাইকে ফাল্গুন মাসের এই মন উদাস করা দুপুরে গ্রামের মেঠোপথে শিমুল ডালে ফুটে থাকা আগুন লাল শিমুলের শুভেচ্ছা।

দ্রষ্টব্য: দয়া করে কেউ মন্তব্য দিতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্যই এই সফটওয়্যারটির ভবিষ্যত।
আর একটা কথা। ভাইরাসের তৈরী  প্রক্রিয়া নিয়ে লিখতে হাত নিশপিশ করছে। আপনাদের সম্মতি পেলে লিখব। তবে ভয় হয় এটি কাজের চেয়ে অকাজ বেশী দেয় কিনা কে জানে!

কামরুল ইসলাম রুবেল
ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার
মাই টিভি
৫৫ বীর উত্তম সি.আর. দত্ত সড়ক
ঢাকা-১০০০।

We are proud to inform you that Techtunes - http://techtunes.com.bd is now the largest & most popular technology social media, social network & on-line community in Bangladesh. With over 2.5 Million monthly page-views and over 88 thousand monthly unique visitors, over 1.8 Million people are connected worldwide through Techtunes and using this social blogging platform actively. Techtunes community is growing very rapidly and is the fastest growing social & on-line community in the history of Bangladesh. We are very happy to announce that within few weeks Techtunes is going to open for advertisement. But before launching the brand new platform we are giving a Very Special Offer to some of our hand selected potential advertiser and You guess right! You are the lucky one! Click Here to Buy Advertisement Now! Techtunes has just currently joined with iSocket Advertising Platform - An advertising platform that is used by web media giant Mashable, Techcrunch and Techtunes has just joined the rally. So, with Techtunes self managed advertising platform, anyone can now buy advertisement from Techtunes with just few clicks from http://www.buyads.com/website/techtunes. At the bottom of this email you will find a full instruction guide on how you can buy advertisement within a minute. Techtunes Advertising Platform Features Truly self managed Advertising platform Buy ads with your own with just three clicks. No advertising agency, no phone calls just chose your plan, upload your ad creative(s) and place the order and your ad will be live immediately! With special coupon code you will get special discount too! Track & Analyze your Audience You can track, view and analyze visitor's ad impression, clicks and graphs right from your dashboard. So you can observe what your ad audience and visitor are doing. Multiple and Flexible Payment Method No matter how you want to pay. If you have "International Credit Card" you can order immediately and your ads will show within few minutes. but if you don't have any its not a problem. You can choose "Bank Transfer" or "Check". Then you don't have to do anything. We will contact you and collect the money from you. Just place order and sit back! Techtunes advertising team will do the rest. Get Up to 50% Discount! As a launching ceremony of our new advertising platform we are giving 30% Discount Offer on buying any advertisement package via a coupon code. Just put Coupon Code "techtunes2011sep" (without the inverted comma) when purchase and click "Apply Coupon Code" button and you will get 30% discount immediately. Beside this you will get 10% discount on monthly plan & 20% discount on quarterly plan too. So you can get up to 50% discount on this promotional offer. This offer is limited and will expire on 31 Oct 2011. So Hurray! and don't miss the chance. Because so many chances don't come twice. Standard Size & High CTR Optimized AD We don't offer non-standard, low resolution and crapping ad size & space like others. All of our ad size and space are specified under the guideline of IAB and all ad size are placed according to Standard AD Size. Our ad placements are very much optimized for high CTR. All plans are prepaid basis. Techtunes AD Unit & Space Our ad placements are very much optimized for high CTR. To view Techtunes AD unit, AD placement, AD size and AD Space Click This Link. Click Here to Buy Advertisement Now! Why Advertisement With Techtunes? Techtunes is the world's first, most popular, fastest growing and number #1 complete Unicode based bangla technology social media & blogging platform in Bangladesh where people blog about advance computing, mobile, IT news, new gadget, science & technology & many more. From 21 February 2008 Techtunes has started its service and for its quality of content, visual presentation, uniqueness, tremendous development technology and for creative community building technique it has become the most popular, biggest, versatile, fastest growing web community and social media in Bangladesh within very short time. Techtunes is now a world of 1.8 Million people. About 1.8 Million+ people are connected worldwide. Over 8.5 Lac People are engaged through various social networks. Yearly about 130% community growth. Over 2.5 Million page-views per month. Over 88 Thousand unique visitors per month. Each visitor spends minimum 19 minutes on the site. About 20 Thousand+ site are connected. Run on rock solid Cloud Technology. Advertising with us will be highly befitted in many ways and we can ensure your products and brands will be highly promoted through our web portal to the targeted audience. Please feel free to contact us regarding any issue for advertising with us. Click Here to Buy Advertisement Now! Techtunes's Kingship Over The Internet Site Metric: Monthly Pageview : 2.5 Million+ / 22,00000+ Monthly Unique Visitor : 88 Thousand+ / 88, 000+ Monthly Visits : 2 Lacs 90 Thousand+ / 2,90,000+ Avg. Pageview of Each Visitor : 12.69+ Avg. Time on Site of Each Visitor : 19.53 Minutes Bounce Rate : 23% Site Ranks: Google Page Rank : 4 Alexa BD Rank : 14 Alexa World Rank : 5,000+ Quancast BD : 10 Quancast USA Rank : 3,03,000+ Social Network RSS Subscriber : 1,700+ Twitter Follower : 800+ Facebook Page Like : 11,500+ Facebook Group Member : 6,000+ Google Plus Follower : 1,200+ Google Buzz Follower : 700+ SEO Google Backlink : 19,720+ Yahoo Backlink : 13,994+ Bing Backlink : 16,295+ Platform Stats Monthly Active Blogger : 1,800+ Monthly Active Commenter : 4,000+ Monthly Blog Post : 3, 500+ Monthly Comment Post : 20,000+ Monthly New Member : 1,500+ Total Blog Post Till Aug 2011 : 17,000+ Total Comments Till Aug 2011 : 2,22,000+ Total Register Member Till Aug 2011 : 27,000+ Interested to Advertise on Techtunes? Go to Techtunes AD Marketplace http://www.buyads.com/website/techtunes to buy ADs. Right now 4 spaces are available. Select your preferred space and size of advertisement and Click "Add to Cart" A Pop- will be shown for configuring your campaign. Configure your campaign. Choose your ad duration, give your ad url and upload your ad and Click "Add to Cart" On the next screen click "Proceed to Checkout" On next screen you will get your check out page. If you have Coupon Code enter the Coupon Code and press "Apply Coupon Code" You will get special discount with the coupon. Click "Pay and Checkout" to confirm your order. On the next screen click "Register with BuyAds now" On the next screen fill up with your correct information. There are three payment options. If you have "International Credit Card" you can order immediately and your ads will show within few minute. But if you don't have any it's not a problem. Choose "Bank Transfer" or "Check". Then you don't have to do anything. We will contact you and collect the money from you. Click "Continue" and then "Place Order" to confirm your order. Techtunes Advertising team will contact with you quickly with your given email address and will confirm your order in very short time. After confirming your transaction your AD will be placed on Techtunes immediately. All Price are in USD As we are targeting both local and international adviser, all of our advertisement price are in USD. So, when you pay in your local currency like Taka, current market exchange rate will be applicable and you will get invoice according to that rate.

39 টি টিউমেন্ট on “!!! এসে গেলো পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবি !!!

  1. Congrats রুবেল ভাই !

  2. যাক অনেকদিন পর আবার আপনাকে দেখা গেলো। আশা রাখি সফটওয়্যারটি সবার উপকারে আসবে। আমার টিউনটা একবার পড়ে দেখুন কোনো সমাধান দিতে পারেন কি না । http://techtunes.com.bd/other/tune-id/3632/

  3. এইমাত্র ইন্সটল করলাম এবং কাজ করেছে…… কিন্তু আমি দুইটি সমস্যায় পড়েছি।
    ১। password change করার সময় old password দিয়ে new password এবং confirm password এর box খালি রেখে apply করলে সফটওয়্যারটি আর রান করা যায়না।
    ২। uninstall করতে পারছি না।

  4. প্রথমবার পাসওয়ার্ড চেঞ্জ করার সময় ওল্ড পাসওয়ার্ড প্রয়োজন নেই। আনইনষ্টল করার জন্য ষ্টার্ট > প্রোগ্রাম > ইউএসবি লক ডাউন > রিমুভ ইউএসবি লক ডাউন এ ক্লিক করুন। ধন্যবাদ।

  5. প্রথমবার নয়, প্রথমবার পাসওয়ার্ড দিয়ে ২য় বার চেঞ্জ করার জন্য old password দিয়ে new password এবং confirm password এর box খালি রেখে apply করলে সফটওয়্যারটি আর রান করা যায়না।

    ষ্টার্ট > প্রোগ্রাম > ইউএসবি লক ডাউন > রিমুভ ইউএসবি লক ডাউন এ ক্লিক করলে – “Invalid uninstall control file: C:\Program Files\USB Lock Down\Uninstall\uninstall.xml” মেসেজ দেখায়।

  6. তারেক ভাই পাসওয়ার্ড ছাড়া এরকম একটি সিকিউরিটি এপ্লিকেশন কিভাবে কাজ করবে? অবশ্যই আপনাকে কোন না কোন পাসওয়ার্ড সেট করতে হবে।

    আপনার পিসিতে সমস্যাটা কেন হচ্ছে বুঝতে পারছিনা। আমার অফিসের পিসিতে চেক করলাম আনইনষ্টলার কাজ করছে। আরেকবার রি ইনষ্টল করে চেক করে দেখুন যে C:\Program Files\USB Lock Down\Uninstall লোকেশনে uninstall.xml ফাইলটি আছে কিনা? তারপর আনইনষ্টলার চালু করুন।

  7. সেটাতো অবশ্যই। আমি শুধু চেস্টা করছিলাম পাসওয়ার্ড এর বক্স খালি রেখে অ্যাপ্লাই করা যায় কিনা।

  8. রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির জন্য আপনাকে ধন্যবাদ।
    USB Lock Down নামটা ভালই হয়েছে।এখন ডাউনলোড করলাম,
    ব্যাবহার করে দেখি।

  9. রুবেল ভাই,
    এমন একটা software develop করার জন্য আপনাকে ধন্যবাদ। কিছু কিছু Feature যদিও Group Policy থেকে Apply করা যায় তবুও আপনার software সেই ঝামেলার হাত থেকে রেহাই দেবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়।
    1.Nokia PC Suit ব্যবহার করলে USB write protect থাকলেও তা কাজ করে না, এক্ষেত্রে সহজেই পিসি থেকে Data easily মোবাইলে নেওয়া যায়…এটি বন্ধের সমাধান কি?
    2.Admin Account’টে কিভাবে Software Installation Control করা যায়(both internal n external source)…মনে Admin Account’টে Limited User এর মত Software Installation prevent করা যায়?
    Waiting For Your Response…

  10. রুবেল ভাই, ধন্যবাদ । আশা রাখি
    virus niye kisu lekha likhben . ar jai hoke apnar kas theke kompokhe hate khori hobe.
    ohh, UsB Lock Down is an excellent software. thanksssssssss a lot for ur invention.
    R@J

  11. ধন্যবাদ আমার সুপারিশ করা নামটা রাখার জন্য। এবং আরও বেশি ধন্যবাদ টেকটিউনসকে উৎসর্গ করার জন্য।

  12. দিন যায় রাত আসে .আসলে কথাটা 100% সত্য. টেকটিউনসের সদস্যরা আপনাকে Miss করছে.

  13. আমি এটাই খুজছিলাম, অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই,

  14. Aibar dakbo amader computer training center a k free gan load nita asay?

  15. সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের গুরূত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। এবারে টিউনারদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছি। আশিকুর রহমান ভাইকে বলছি। যে কোন পোর্টেবল ডিভাইস হোকনা কেন তা যদি পিসিতে মাস ষ্টোরেজ ডিভাইস হিসেবে উইন্ডোজ ডিটেক্ট করে তবে তার উপরই আমার সফটওয়্যারটি এপ্লিকেবল হবে। সেক্ষেত্রে নকিয়া বা অন্য কোন টপিকস কোন বিষয় না।

    (১) পরবর্তী ভার্সণে আরো আসছে সফটওয়্যার রান রেষ্ট্রিকশন অপশন যার মাধ্যমে ইউজারকে সীমিত পরিমান সিলেক্টেড প্রোগ্রাম রান করার রাইটস এপ্লাই করা যাবে। যার ফলে এডমিন লগেও লিমিটেড লগের মত আচরণ পাওয়া যাবে।
    (২) কোন সিলেক্টেড ড্রাইভকে লক এবং লুকিয়ে ফেলা যাবে।

    মেহেদী হাসান, কিরণ, আলআমিন, রাজ, টম, কুয়াশা, তারেক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর মিলন ভাই আপনার ট্রেনিং সেন্টারে ব্যবহার করে জানাবেন যে কেমন কাজ করছে।

    সবাইকে আবারো ধন্যবাদ

  16. ভাইরাসের তৈরী প্রক্রিয়া নিয়ে লিখতে আপনার হাত নিশপিশ করছে। আমাদের সম্মতি পেলে লিখবেন। তবে ভয় হয় এটি কাজের চেয়ে অকাজ বেশী দেয় কিনা কে জানে!
    ব্যাপারটি মজার। যাই হোক USB LOCKDOWN পেয়ে খুব ভাল লাগল। ধন্যবাদ।

  17. এক কথায় অসাধারন…..

  18. রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
    আশা রাখি ভাইরাসের তৈরী প্রক্রিয়া নিয়ে কিছু লিখবেন।

  19. রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির সফটওয়্যারটি ডাউনলোড করলাম ।ইনষ্টলেশন এপ্লিকেবল না ।

  20. রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির জন্য আপনাকে ধন্যবাদ । আর ভাইরাসের তৈরী প্রক্রিয়া নিয়ে কিছু লিখবেন না তাহলে ওরা আমার ডেক্সটপে সত্যি সত্যি ঘু ঘু চড়িয়ে ছাড়বে ।

  21. rubal vai esnips to bangladesh band kore disse,

  22. ধন্যবাদ কামরুল ইসলাম রুবেল ভাই। আমার সেটআপ হয়েছে ঠিকঠাক কিন্তু run করলে usb32.dll error দেখায়।

  23. কামরুল ইসলাম রুবেল ভাই আপনার সাহায্য কামনা করছি।

  24. রুবেল ভাই , এমন একটি সফটওয়্যার উপহার দেবার জন্য ধন্যবাদ। এই সফটওয়্যার -এ এমন ব্যবস্থা করা যায়না- যাতে করে পেনড্রাইভ / মেমোরি কার্ড পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায় । যাতে করে আমার অবর্তমানে পাসওয়ার্ড ছাড়া যেকোনো কম্পিউটারে অন্য কেউ এটা ব্যবহার করতে না পারে।

  25. ধন্যবাদ আপনাকে। তবে এখনো ব্যবহার করি নাই।

  26. রুবেল ভাই কেমন আছেন? টিউনটি যে ভাল হইছে তাতে কোন সন্দেহ নাই। জট্টিল।

  27. vai, desktop shortcut’r upor doubleclick korle message asche “USB32.dll missing”. what to do ?

  28. অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ

  29. রুবেল ভাই ,
    এমন একটি সফটওয়্যার উপহার দেবার জন্য ধন্যবাদ।
    আমার সেটআপ হয়েছে ঠিকঠাক কিন্তু run করলে usb32.dll error দেখায়।

  30. Program run korle “USB32.dll missing”. show kore. What to do?

  31. set backdate (01/01/2009) pc time before installation. it will solve USB32.dll missing error

  32. Dear Brother
    Please Give Me These Full Version Software
    1.Wise Installer For Windows v3.11
    2. Setup Factory 8.1.1
    Because I Can’t Download Full Software. I am able to download the trial version. But I Need Full Version of These Software So Much.

  33. আস্সালামু আলাইকুম
    ভাল লাগল আপনার টিউন টি এবং এত দিন মনে আশার সঞ্চার হল ইউ,এস,বি এর ব্যবহার হয়তবা কিছুটা নরাপদ হতে পারে।

    এই মাত্র আপনার দেওয়া লিংক থেকে প্রোগ্রামটি ডাওনলোড করে ইনষ্টল পক্রিয়া সম্পন্ন করলাম। রান করতে গিয়ে প্রথমেই বাধা প্রাপ্ত হলাম। ম্যাসেজ আসল USB32.Dll Missing এই অবস্থায় কি করা যেতে পারে? আপনার পরামশ্য পেলে ব্যবহারে স্বাচ্ছন্দ আসবে। আবারো ধন্যবাদ আপনাকে।

  34. ফাইনাল ভার্সন রিলিজ করলে আবার টিউন করবেন তো?

  35. download link not work (24 march)

You must be logged in to post a comment.