Ads by Techtunes - tAds
Ads by Techtunes - tAds
Post an ad on ClickBD.com and win an iPhone 4 every month
  • 59 টিউন

আমার পাগলা মাউস রে, কৈ থাইক্যা কৈ লৈইয়্যা যাস............

494 days ago

যেরকম টেকটিউনস চাই – একটি প্রত্যাশামূলক টিউন এবং কর্তৃপক্ষের কাছে কিছু অভিযোগ

Ads by Techtunes - tAds
Post an ad on ClickBD.com and win an iPhone 4 every month

টেকটিউনস নিঃসন্দেহে বাংলাভাষী প্রযুক্তিপ্রেমীদের জন্য অত্যন্ত প্রিয় এবং উপকারী একটি ব্লগ/ওয়েবসাইট। একজন ব্লগার/টিউনার হিসেবে টেকটিউনসে যে সুবিধাগুলো আমি চাই সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এই পোস্টে।

১। ফ্রন্ট পেজে লগ-ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড পরবর্তনের সুবিধাঃ আরেকটি পেজে ক্লিক করে লগ-ইন বা রেজিস্ট্রেশন করাটা আমার কাছে খুব বিরক্তির মনে হয়। সেক্ষেত্রে ফ্রন্টপেজেই একটি widget এ লগ-ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড পরবর্তনের ব্যবস্থা থাকতে পারে। চিত্রে তা দেখানো হয়েছে।

২। প্রিয় পোস্টঃ টেকটিউনসে প্রতিদিন প্রায় ৭০-৮০ টি পোস্ট আসে। এগুলোর ভেতর কিছু কিছু খুবই উপকারী, কিছু কিছু মোটামুটি, আর কিছু আজাইর‌্যা। একজন টিউনার যে টিউনগুলো পছন্দ করেন সেগুলোকে তার প্রিয় পোস্ট বানানোর একটা সুযোগ চাই।

৩। অনলাইনে আছেন সুবিধাঃ কতজন টিউনার, ভিজিটর অনলাইনে আছেন তার একটা পরিসংখ্যান চাই। সেই সাথে কে কে অনলাইনে আছেন তা দেখার সুবিধা চাই। এটির জন্যও একটি প্রতাশিত রূপ চিত্রে দেওয়া হয়েছে।

৪। গুরুতর সমস্যা আর. এস. এস ফিডঃ

প্রত্যেক টিউনারের হোমপেজে যে আর.এস.এস ফিডের লিঙ্ক দেওয়া আছে তা কাজ করে না। যেমন ধরুন আমি হাসিবের ফিড সাবস্ক্রাইব করলাম কিন্তু ফিডে হাসিবেরটা না দেখিয়ে টেকটিউনসের ওভারাল ফিড দেখায়। এই ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

৫। ট্যাগ এর ঝামেলাঃ টেকটিউনস ট্যাগ এর ঝামেলা বড় ঝামেলা। ট্যাগ থাকতেই হবে এটা আমার পছন্দ না। ক্যাটাগরির বিষয়টা ঠিক আছে। বেশিরভাগ সময়ই ট্যাগ ঠিকমতো দেবার পরও টিউন পোস্ট হয় না। ব্ললে ট্যাগ নাই। মেজাজ এত গরম হয় তখন!! প্রায় সকল পোস্টই ২/৩ বার প্রকাশ করুন এ ক্লিক করতে হয় ট্যাগ ঝামেলার কারনে।

আমার আগের একাউন্টটা বাদ দিতে হয়েছে এরকম ঝামেলার কারনে। আমি পোস্ট প্রকাশ করি, প্রকাশ হয় না। আমি ভাএবেছি আমাকে বোধয় ব্যানড করা হয়েছে। প্রায় ১/১.৫ মাস টিউন করতে পারিনি এই ঝামেলার কারণে। তারপর বাধ্য হয়ে এই একাউন্ট খুলেছি।

৬। লিঙ্ক ঝামেলাঃ আমি আমার ব্লগার টেমপ্লেট নিয়ে টিউনটি করতে গিয়ে দেখি ৫০ টির বেশি লিঙ্ক দেওয়া যাবে না। বাধ্য হয়ে বাকি টেমপ্লেটগুলোর জন্য আমার ওয়ার্ডপ্রেস ব্লগের লিঙ্ক দিয়েছি।

৭। ওয়ার্ড প্রব্লেমঃ টিউওনটিতে ৫০ টির কম ওয়ার্ড আছে, প্রকাশ করা যাবে না। আমি যদি বলি- " টেকটিউওনসে যতগুলো সফটওয়্যারের নাম আছে সবগুলো একসাথে ডাউনলোড করে এখানে রেখেছি আমি। ডাউনলোড করে নিন ।" এটা কি কম গুরুত্বপূর্ণ টিউন হলো ? না কম উপকারী? তাহলে আমাকে ইনিয়ে বিনিয়ে বলতে হবে কেন? হাসিন ভাইয়ের সাইটের লিঙ্ক দিতে গিয়ে আমি এই সমস্যা ফেস করেছি।

এত কথা না বলে এক কথায় বলি, টেকটিউনসে যে টিউনার প্যানেল আছে তার অপশন, এবং পোস্ট প্রকাশের অপশনগুলো আরও সহজ করা হোক। এত ঝামেলা করে টিউনারকে পেইন দেওয়ার কোন মানে হয় না। একজন টিউনার বলতে গেলে নিজের খেয়ে বনের মোষ তাড়ায় ( সাহায্য চাই টাইপ পোস্টগুলো ছাড়া )। তার উপর যদি তাকে এত ঝামেলা পোহাতে হয় টিউন প্রকাশ করার জন্য তাহলে নিঃসন্দেহে তা দুঃখজনক।

অতিরিক্তঃ ( এইগুলো অতিরিক্ত প্রত্যাশা)

৮। দৈনিক সর্বোচ্চ মন্তব্যকারী ৫ জন এবং সর্বাধিক পঠিত ৫ জন টিউনারের তালিকা প্রকাশ করা।

৯। সম্ভব হলে সূচীপত্র আমারে একনজরে সব পোস্ট নামে একটা ট্যাব রাখা হোক। যেমনটি হাসিন ভাইয়ের http://phpbook.ofhas.in/ ব্লগে রাখা হয়েছে।

এগুলো শুধুমাত্র আমার প্রত্যাশা এবং অভিযোগ , করতে হবে তা কিন্তু না  :)

কর্তৃপক্ষ যদি তাদের সুবিধামত বিষয়গুলো বিবেচনা করেন তাহলে ভাল হয়।

We are proud to inform you that Techtunes - http://techtunes.com.bd is now the largest & most popular technology social media, social network & on-line community in Bangladesh. With over 2.5 Million monthly page-views and over 88 thousand monthly unique visitors, over 1.8 Million people are connected worldwide through Techtunes and using this social blogging platform actively. Techtunes community is growing very rapidly and is the fastest growing social & on-line community in the history of Bangladesh. We are very happy to announce that within few weeks Techtunes is going to open for advertisement. But before launching the brand new platform we are giving a Very Special Offer to some of our hand selected potential advertiser and You guess right! You are the lucky one! Click Here to Buy Advertisement Now! Techtunes has just currently joined with iSocket Advertising Platform - An advertising platform that is used by web media giant Mashable, Techcrunch and Techtunes has just joined the rally. So, with Techtunes self managed advertising platform, anyone can now buy advertisement from Techtunes with just few clicks from http://www.buyads.com/website/techtunes. At the bottom of this email you will find a full instruction guide on how you can buy advertisement within a minute. Techtunes Advertising Platform Features Truly self managed Advertising platform Buy ads with your own with just three clicks. No advertising agency, no phone calls just chose your plan, upload your ad creative(s) and place the order and your ad will be live immediately! With special coupon code you will get special discount too! Track & Analyze your Audience You can track, view and analyze visitor's ad impression, clicks and graphs right from your dashboard. So you can observe what your ad audience and visitor are doing. Multiple and Flexible Payment Method No matter how you want to pay. If you have "International Credit Card" you can order immediately and your ads will show within few minutes. but if you don't have any its not a problem. You can choose "Bank Transfer" or "Check". Then you don't have to do anything. We will contact you and collect the money from you. Just place order and sit back! Techtunes advertising team will do the rest. Get Up to 50% Discount! As a launching ceremony of our new advertising platform we are giving 30% Discount Offer on buying any advertisement package via a coupon code. Just put Coupon Code "techtunes2011sep" (without the inverted comma) when purchase and click "Apply Coupon Code" button and you will get 30% discount immediately. Beside this you will get 10% discount on monthly plan & 20% discount on quarterly plan too. So you can get up to 50% discount on this promotional offer. This offer is limited and will expire on 31 Oct 2011. So Hurray! and don't miss the chance. Because so many chances don't come twice. Standard Size & High CTR Optimized AD We don't offer non-standard, low resolution and crapping ad size & space like others. All of our ad size and space are specified under the guideline of IAB and all ad size are placed according to Standard AD Size. Our ad placements are very much optimized for high CTR. All plans are prepaid basis. Techtunes AD Unit & Space Our ad placements are very much optimized for high CTR. To view Techtunes AD unit, AD placement, AD size and AD Space Click This Link. Click Here to Buy Advertisement Now! Why Advertisement With Techtunes? Techtunes is the world's first, most popular, fastest growing and number #1 complete Unicode based bangla technology social media & blogging platform in Bangladesh where people blog about advance computing, mobile, IT news, new gadget, science & technology & many more. From 21 February 2008 Techtunes has started its service and for its quality of content, visual presentation, uniqueness, tremendous development technology and for creative community building technique it has become the most popular, biggest, versatile, fastest growing web community and social media in Bangladesh within very short time. Techtunes is now a world of 1.8 Million people. About 1.8 Million+ people are connected worldwide. Over 8.5 Lac People are engaged through various social networks. Yearly about 130% community growth. Over 2.5 Million page-views per month. Over 88 Thousand unique visitors per month. Each visitor spends minimum 19 minutes on the site. About 20 Thousand+ site are connected. Run on rock solid Cloud Technology. Advertising with us will be highly befitted in many ways and we can ensure your products and brands will be highly promoted through our web portal to the targeted audience. Please feel free to contact us regarding any issue for advertising with us. Click Here to Buy Advertisement Now! Techtunes's Kingship Over The Internet Site Metric: Monthly Pageview : 2.5 Million+ / 22,00000+ Monthly Unique Visitor : 88 Thousand+ / 88, 000+ Monthly Visits : 2 Lacs 90 Thousand+ / 2,90,000+ Avg. Pageview of Each Visitor : 12.69+ Avg. Time on Site of Each Visitor : 19.53 Minutes Bounce Rate : 23% Site Ranks: Google Page Rank : 4 Alexa BD Rank : 14 Alexa World Rank : 5,000+ Quancast BD : 10 Quancast USA Rank : 3,03,000+ Social Network RSS Subscriber : 1,700+ Twitter Follower : 800+ Facebook Page Like : 11,500+ Facebook Group Member : 6,000+ Google Plus Follower : 1,200+ Google Buzz Follower : 700+ SEO Google Backlink : 19,720+ Yahoo Backlink : 13,994+ Bing Backlink : 16,295+ Platform Stats Monthly Active Blogger : 1,800+ Monthly Active Commenter : 4,000+ Monthly Blog Post : 3, 500+ Monthly Comment Post : 20,000+ Monthly New Member : 1,500+ Total Blog Post Till Aug 2011 : 17,000+ Total Comments Till Aug 2011 : 2,22,000+ Total Register Member Till Aug 2011 : 27,000+ Interested to Advertise on Techtunes? Go to Techtunes AD Marketplace http://www.buyads.com/website/techtunes to buy ADs. Right now 4 spaces are available. Select your preferred space and size of advertisement and Click "Add to Cart" A Pop- will be shown for configuring your campaign. Configure your campaign. Choose your ad duration, give your ad url and upload your ad and Click "Add to Cart" On the next screen click "Proceed to Checkout" On next screen you will get your check out page. If you have Coupon Code enter the Coupon Code and press "Apply Coupon Code" You will get special discount with the coupon. Click "Pay and Checkout" to confirm your order. On the next screen click "Register with BuyAds now" On the next screen fill up with your correct information. There are three payment options. If you have "International Credit Card" you can order immediately and your ads will show within few minute. But if you don't have any it's not a problem. Choose "Bank Transfer" or "Check". Then you don't have to do anything. We will contact you and collect the money from you. Click "Continue" and then "Place Order" to confirm your order. Techtunes Advertising team will contact with you quickly with your given email address and will confirm your order in very short time. After confirming your transaction your AD will be placed on Techtunes immediately. All Price are in USD As we are targeting both local and international adviser, all of our advertisement price are in USD. So, when you pay in your local currency like Taka, current market exchange rate will be applicable and you will get invoice according to that rate.

50 টি টিউমেন্ট on “যেরকম টেকটিউনস চাই – একটি প্রত্যাশামূলক টিউন এবং কর্তৃপক্ষের কাছে কিছু অভিযোগ

  1. ভালো একটা পোষ্ট
    আমিও একমত এই সমস্যা গুলোর ব্যাপারে,দয়া করে কতৃপক্ষ বিষয় গুলোর সঠিক সমাধান দেবার চেষ্টা করবেন।
    ধন্যবাদ

    http://worldtechcafe.co.cc

  2. আরও দুটো বলতে ভুলে গেছিঃ
    “টিউনের শিরোনামে কমপক্ষে ৫ টি শব্দ থাকতে হবে ” । “Run কমান্ডের ব্যবহার” টিউনের শিরোনাম হিসেবে এটা কি পূর্নাঙ্গ না? নাকি এতে করে বোঝা যায় না টিউনটি কি সম্পর্কিত? তাহলে এই বাধ্যবাধকতা কেন?

    হয়তো বলবেন “মিয়া, টিউন করতে এত ঝামেলা মনে হইলে ভাগ গিয়া, আমাদের টিউনারের অভাব নাই।” আমার কথা বাদ দিলাম।
    ধরুন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বাংলায় প্রযুক্তি বিষয়ক সাইট দেখে আগ্রহী হলেন। তারপর তিনি রেজিস্ট্রেশন করে শিক্ষাবিষয়ক ভাল একটা সাইটের ঠিকানা নিয়ে টিউন করতে গিয়ে দেখলেনঃ

    ১মবার প্রকাশ করতে গিয়েঃ ১। টিউনটিতে ট্যাগ নাই, ড্রাফটে রাখা হলো।
    ২য়বার প্রকাশ করতে গিয়েঃ ২। টিউনটির শিরোনাম ছোট, ড্রাফটে রাখা হলো।
    ৩য়বার প্রকাশ করতে গিয়েঃ ৩। টিউনটিতে ৫০ টির কম শব্দ আছে , ড্রাফটে রাখা হলো।

    বিষয়টা কি পরিমান হাস্যকর হবে ভেবে দেখেছেন? তিনি যে অল্প একটু সময় নিয়ে টিউন করতে বসেছিলেন, তার ধৈর্য কি থাকবে? ফলশ্রুতিতে আমরা ভাল কিছু লেখা থেকে বঞ্চিত হব।

  3. আরেকটা সমস্যাঃ কমেন্টে লিঙ্ক এবং ছবি যোগ করার অপশন রাখা হোক। কেউ কমেন্ট করলো ভাই এটা করতে পারছি না। টিউনার তাকে চিত্রসহ সেটা বোঝাতে চান। এখন উপায়- তার টিউনটি এডিট করতে হবে অথবা আরেকটি টিউন প্রকাশ করতে হবে।

    যেমনঃ “কি বোর্ড থেকে মনিটর অফ করুন” টিউনে একজন জানতে চাইলো কিবোর্ড কিভাবে CPU এর সাথে কানেক্ট করতে হয়? টিউনারের কি করা উচিত তখন? আরেকটি টিউনে তা দেখানো? নাকি টিউনটি এডিট করে অপ্রাসঙ্গিক এই অংশটুকু টিউনে জুড়ে দেওয়া?

    কমেন্টে এ ছবি যোগ করার সুযোগ থাকলে টিউনার তার কমেন্টের উত্তরেই এটা চিত্রসহ দেখিয়ে দিতে পারেন। ফলশ্রুতিতে টিউনটি অনেক সমৃদ্ধ ও মানসম্মত হবে। টিউনে টিউনারদের ইন্টারএকশনও অনেক স্বতঃস্ফূর্ত হবে।

  4. টেকটিউনস জরিপটাকে আমার কাছে কোন কাজের বলে মনে হয় না। জরিপের জায়গায় “টপটিউনার” আর টপটিউনারের জায়গায় “অনলাইনে আছেন” widget রাখলে কেমন হয় তা বিবেচনার অনুরোধ জানাচ্ছি ( চিত্রের মত )।

  5. আমি ও একমত। এবং মনের কথাগুলো প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

  6. এই লেখাটি খুবই, খুবই দরকার ছিল লেখার… আমি আপনার সাথে একমত, আমার বিশেষভাবে ভালো লেগেছে মূল ১,২,৩ ও ৫ নম্বর Pointগুলি, এই জিনিসগুলি নিয়ে আমিই লিখতাম আপনি এই লেখাটি প্রকাশ না করলে আর অতিরিক্ত ৮ নম্বর Pointটিও ভালো…

    এর বাইরেও কিছু কথা আছে আমার…

    ১। একটি নির্বাচিত লেখা ঠিক কত দিনের জন্য নির্বাচিত হতে পারে এটা আমাদের জানানো দরকার, আমরা দেখি একই লেখা ৩,৪,৫ দিন ধরে আছে আবার ১/২ দিন পরেই কোন লেখা গায়েব, এমনটা কেন??

    ২। এখন যেমন Editor’s Best Pick টিই শুধু আছে Home Page এর উপরে তেমনি আরেকটি Reader’s Best Pick ও থাকুক।

    ৩। Duplicate Tagging নিয়ে সমস্যা আছে, যেমন “ফ্রী” আর “ফ্রি”, এই জিনিসগুলি কি সমাধান করা যায় না??

    ৪। প্রতি মাসে কি Top 10/Top 20 লেখা নিয়ে PDF হিসাবে একটি EZine বা E-Magazine বের করা যায় না, যার সবগুলি বছর শেষে একত্রে ২১শে বই মেলায় Yearbook হিসাবে ছাপা হবে??

    • ১ নং এ সহমত।
      ২ নং বুঝলাম না।
      ৩ নং সহমত।
      ৪ নং এটা টেকটিউনস না করলে আমি করব ব্যক্তিগতভাবে। ডোন্ট ওয়ারি। আমি ভাল পোস্ট সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছি। ” বাংলায় টেকনোলজি ” নামে সিরিজ বের করা হবে লেখকদের অনুমতি নিয়ে।

    • ২ নং এ যা বলতে চেয়েছি এখন যেই লেখাটি নির্বাচিত হয় তা Techtunes Authority করে, আমাদের ভূমিকা এতে কম, কিন্তূ আপনি যদি অনেক International Technology Magazine বা Website দেখেন তা হলে দেখবেন তারা ২টি লেখা নির্বাচিত করে… একটি তারা নিজে থেকে করে আর একটি করে তাদের পাঠক, কারন লেখার মান উন্নয়নে এটা সহায়ক… আশাকরি এটা বুঝেছেন।

    • এটা হলে ভাল হয়। কিন্তু ব্যাপার এবং প্রক্রিয়াটা একটু জটিল হয়ে যেতে পারে। করলে খুশি হব। :)

  7. সকল পয়েন্টের সাথে একমত।

    ৩ নং পয়েন্টের সাথে আরও একটু যুক্ত করতে চাই:
    সে সকল টিউনার অনলাইনে থাকবেন, তাদের পরস্পরের মধ্যে চ্যাটিং করার সুবিধা সংযোজন করলে ভাল হয়।

    টিউন করার জন্য ধন্যবাদ।

    • গুড পয়েন্ট। এটা আমার মাথায় ছিল। টিউন লেখার সময় ভূলে গেছিলাম। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। সম্ভব হলে একটা সাউটবক্সের জন্য অনুরোধ থাকলো।

  8. আমি একটু অন্য কথা বলি। আসলে টিউনের শিরোনাম খুব ছোট হলে তা ভাল দেখায় না। এ ব্যাপারে টেকটিউনসের নজরদারী সু-দৃষ্টিতে দেখি। আর ট্যাগের ব্যবহার নিয়ে বলি। ট্যাগ নিয়ে সমস্যা আছে মানলাম। কিন্তু ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক এটিতে সম্মতি দিচ্ছি। কারন আমরা অভিজ্ঞরা হয়ত টেকটিউন এর পুরাতন টিউনগুলো ব্রাউজ করি না। কিন্তু যারা ব্রাউজ করেন ট্যাগের ব্যবহারের ফলে ব্রাউজ সুন্দরভাবে করা যায়। আর ছোট টিউনের ব্যাপারনিয়ে বলছি। টিউনের মান বজায় রাখতে গেলে ছোট টিউন করলে চলবে না। একটা উদাহারন দেই আজ দেখলাম এইচটিএমএল নিয়ে দুটি পোষ্ট। আসলে দুটি এক হওয়া উচিত ছিল।

    আর একটি কথা। জনপ্রিয়তা এমনিতেই আসে না। টেকটিউনের এই কড়া নিয়মের কারনে অনেকটাই জনপ্রিয়।

    আর বাদবাকী গুলো সমর্থন করি।

    টেকটিউনে ভাল ভাল পোষ্ট আসুক এই কামনায়।

    • “টিউনের শিরোনাম ছোট হলে ভাল দেখায় না”। “Run কমান্ডের ব্যবহার” এটা কি খারাপ দেখায়?

      “কারন আমরা অভিজ্ঞরা হয়ত টেকটিউন এর পুরাতন টিউনগুলো ব্রাউজ করি না। কিন্তু যারা ব্রাউজ করেন ট্যাগের ব্যবহারের ফলে ব্রাউজ সুন্দরভাবে করা যায়।” এর জন্য বাধ্যতামূলক ট্যাগ কি জরুরী? আমার তো মনে হয় না। আর সঠিকভাবে ট্যাগ দেবার পরও যে দেখায় ট্যাগ নাই , এটা? উল্লেখ্য, এই পোস্টে ঠিকমত ট্যাগ দেবার পরও ১ বারে প্রকাশ করতে পারিনি। ২য় প্রচেষ্টায় প্রকাশ করতে হয়েছে।

      “টিউনের মান বজায় রাখতে গেলে ছোট টিউন করলে চলবে না। একটা উদাহারন দেই আজ দেখলাম এইচটিএমএল নিয়ে দুটি পোষ্ট। আসলে দুটি এক হওয়া উচিত ছিল।” ঠিক এই কথাটাই আমি বলতে চেয়েছি। টিউন ৫০ ওয়ার্ডের কম হওয়া চলবে না এই নিয়ম কি দরকারী নয় এরকম পোস্ট প্রকাশ করা থেকে বিরত রাখতে পেরেছে? এই নিয়ম দিয়ে যদি এটা করা যায় তাহলে এই পোস্ট দুটিপ্রকাশিত হলো কিভাবে? ;) অথচ দেখুন আমি একটা পোস্ট করতে চেয়েছিলাম এরকম ” হাসিন ভাইয়া পিএইচপির উপর বাংলা টিউটোরিয়াল দিচ্ছেন http://phpbook.ofhas.in/ ব্লগে। যাদের পি এইচপিতে আগ্রহ আছে তারা নিয়মিত ভিজিট করতে পারেন ব্লগটি ” । এই পোস্টটা কি টেকটিউনসের যে কোন পোস্টের চেয়ে কম গুরুত্বপূর্ন হতো না এর মান খারাপ হতো? আসলে এই নিয়মটা দিয়ে খারাপ টিউন রোধ করা যায় বলে আমার মনে হয় না। খালি খালি টিউনারদের পেইন দেওয়া।

      “জনপ্রিয়তা এমনিতেই আসে না। টেকটিউনের এই কড়া নিয়মের কারনে অনেকটাই জনপ্রিয়। ” টেকটিউনস কড়া নিয়মের কারণে জনপ্রিয়!!! আমি তো জানতাম প্রযুক্তি বিষয়ক লেখার জন্য,অনেক তথ্যবহুল হবার কারনে।

      বাকীগুলো সমর্থন করা এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

    • “আমি তো জানতাম প্রযুক্তি বিষয়ক লেখার জন্য,অনেক তথ্যবহুল হবার কারনে।”

      আমিও তো সেটাই জানি। আমি আসলে বলতে চেয়েছিলাম এই নিয়মগুলোর কারনেই সাজানো গোছানে পোষ্ট আসে। ফলে সাজানো গোছানো পোষ্টের জন্য টেকটিউনস জনপ্রিয়। যারা পোষ্ট করতে জানেন তারা দু্ইবার প্রকাশ বাটনে চেপেই পোষ্ট দেন।

      আপনার সাথে বিতর্কে যেতে চাই না। বরং বলতে চাই সঠিক পরিবর্তনের সাথে টেকটিউনস এগিয়ে যাক।

    • বিতর্ক কোথায় রে ভাই? জাস্ট কর্তৃপক্ষকে জানানো যে টিউনাররা এটা পছন্দ করে। বাকিটা কর্তৃপক্ষের ব্যাপার। আমি জাস্ট আমার প্রত্যাশার পক্ষে যুক্তি দিলাম। ভাল থাকবেন। কথায় কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।

    • কষ্ট পাবো কেন? আপনার দাবী আমাদের সকলের দাবী। আসলে আপনার মত ভাবতে গেলেও একটা শক্তির প্রয়োজন। এগিয়ে যান। আমরা আপনার পিছে আছি।

    • হায় হায়!!
      আমি কি আন্দোলন কর্তেসি নাকি!!! :D
      সহজভাবে নেবার জন্য ধন্যবাদ।

  9. খুবই গুরুত্বপূর্ণ টিউনটা করার জন্য রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ

  10. I was thinking about to do a post like this…but Rony vai did it totally in a fantastic manner…
    I think, if this problem could b solved than TechTune will b more popular n powerful…
    Rony vai…. Thanks unlimited

  11. ধন্যবাদ।
    এই জিনিস টা খুব বেশি প্রয়োজন। কারন আনেক কিছু আছে প্রয়োজনিয়, তবে খুজে বাহির করা খুব কষ্টকর।

    ২। প্রিয় পোস্টঃ টেকটিউনসে প্রতিদিন প্রায় ৭০-৮০ টি পোস্ট আসে। এগুলোর ভেতর কিছু কিছু খুবই উপকারী, কিছু কিছু মোটামুটি, আর কিছু আজাইর‌্যা। একজন টিউনার যে টিউনগুলো পছন্দ করেন সেগুলোকে তার প্রিয় পোস্ট বানানোর একটা সুযোগ চাই।

  12. আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমাদের সবার মনের কথা বলার জন্য ।

  13. হ্যাঁ, বিষয়গুলি টেকটিউনসকে সুন্দর করার জন্য প্রয়োজন। একই সাথে টেকটিউনসে কমেন্টের ক্ষেত্রে বিজয় লে-আউট না থাকা এবং বাংলা ও ইংরেজী সহজ ইন্টারচেঞ্জ এর ব্যবস্থা না থাকাও একটা সমস্যা। আশা করি কর্তৃপক্ষ সমস্ত বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখে ব্যবস্থা নিবেন।

  14. Its suprising that …admin panel dose not reply in this post!!!

  15. Ami Soto Pathok. Tai Amar Problem O Soto.

  16. রনি পারভেজ ভাই, দেখতেই পারতেছেন আমার Profile এ কোন ছবি আমি ADD করিনাই ( করতে পারিনাই )।
    কিভাবে ছবি ADD করা জায় অনুগ্রহ পূর্বক জানাবেন কি ?

You must be logged in to post a comment.