জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতার নিবন্ধন গ্রহণ শুরু করেছে। এই প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যোগ করা হয়েছে।

ব্যক্তিগত এবং গ্রুপ ব্লগ
ডয়চে ভেলের এই বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে ব্যক্তিগত কিংবা গ্রুপ ব্লগ হিসেবে। অর্থ্যাৎ যে কেউ তাঁর ব্যক্তিগত ব্লগটি তুলে দিতে পারেন প্রতিযোগিতায়। টেকটিউনসের টিউনাররা নিজ নিজ টিউনার পাতা নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারেন।
আবার একইসঙ্গে গ্রুপ ব্লগও অন্তর্ভূক্ত করা যাবে এখানে। তবে সেক্ষেত্রে উল্লেখ করতে হবে, এটি গ্রুপ ব্লগ এবং ব্লগারের সংখ্যা একাধিক। সুতরাং ব্যক্তিগত এবং গ্রুপ - দুই ব্লগই সমানভাবে প্রতিযোগিতায় অংশ নেবার দাবি রাখে।
একইসঙ্গে বাংলায় পডকাস্ট বা ভিডিও ব্লগও আলাদা ক্যাটেগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ব্লগ প্রতিযোগিতায় অংশ নেয়ার নিয়মাবলী জানতে ক্লিক করুন এখানে ...
বিচারক মন্ডলী
বিভিন্ন ভাষায় বা ক্যাটেগরিতে সেরা ব্লগ নির্বাচনে এককভাবে কোন বিচারকের মতামত নয়, বরং ১২ জন বিচারকের সকলের মতামতই নেয়া হবে। বিচারকরা তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ভাষায় সেরা ব্লগ, পডকাস্ট, ভিডিও ব্লগ ইত্যাদি নির্ধারণ করবেন। সেইসঙ্গে নেয়া হবে ব্লগারদের ভোট।
আর এই দুইয়ের সমন্বয়ে নির্বাচন করা হবে বিভিন্ন ক্যাটেগরির বিজয়ীদের। প্রশ্ন আসতে পারে, বাংলা, চীনা বা অন্য কোন ভাষায় নিবন্ধিত ব্লগগুলো ভিন্ন ভাষাভাষী বিচারক মন্ডলী কিভাবে মূল্যায়ন করবেন। এই দায়িত্ব ডয়চে ভেলের। সংস্থাটি প্রয়োজন অনুযায়ী নিবন্ধিত ব্লগগুলো ভাষান্তরের মাধ্যমে সকল বিচারকের কাছে উপস্থাপন করবে।
আর তাই, ব্লগ নিবন্ধন কিংবা ব্লগ সম্পর্কে মতামত, রেটিং জানান আপনার নিজস্ব ভাষায়, বাংলায়।
১১ ভাষা

আমরা শুরুতেই উল্লেখ করেছি শুধু বাংলা নয়, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ১১টি ভাষায়। আর তাই, বাংলা ভাষাভাষী ব্লগারদের ইংরেজি বা অন্য ভাষার ব্লগগুলোও প্রতিযোগিতায় অংশ নিতে পারে। সেক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, ব্লগটি কোন ভাষায়। তবে, ডয়চে ভেলের উল্লেখকৃত ১১টি ভাষার বাইরে অন্য কোন ভাষার ব্লগ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
অংশ নিন আর পুরষ্কৃত হোন

ডয়চে ভেলে এই বাংলা ব্লগ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিতে চায় বাংলা ভাষাভাষী ব্লগারদের। আর তাই, এই আয়োজনের পরিধি বাড়াতে সংস্থাটি বাংলা ব্লগারদের সহায়তা চায়। এই প্রতিযোগিতাটি ব্লগারদের জন্য, আন্তর্জাতিক স্তরে বাংলা ব্লগের পরিধি আরো বিস্তৃত করার জন্য।
সুতরাং এখনই প্রতিযোগিতায় নেমে পড়ুন বাংলায় আপনার ব্লগ, পডকাস্ট কিংবা ভিডিও ব্লগটি নিয়ে। আর সুযোগ নিন, ২০১০ সালের জুন মাসে জার্মানির বন শহরে অনু্ষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম-এ উপস্থিত থেকে বিজয়ীর পুরস্কার গ্রহণের।



52


রিয়া
আমি নিবন্ধন করেছি http://bit.ly/4QxvMC
টেকটিউনসের পাতাতেও ভোট দিয়েছি
GM KONOK
ame kano bad thakbo?
The Search
Nurjahan
আমি টেকটিউনসের কোডটি আমার http://sbangla.yolasite.com সাইটে যুক্ত করেছি।