টেকটিউনস টিউন্টারভিউ
সফল মানুষ, সফল ব্যক্তি আর সফল প্রতিষ্ঠানকে আমরা সব সময় পছন্দ করি। তাঁদের দেখে অনুপ্রাণিত হই, তাঁদের মত করে চিন্তা করতে শিখি, তাঁদের মত করে নিজেকে তৈরি করতে শিখি। আমাদের এই ছোট আর প্রাণের দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য মেধাবি ও সফল ব্যক্তি এবং প্রতিষ্ঠান। যাদের সবাই নিজ নিজ ক্ষেত্রে অর্জন করেছেন সাফল্য আর দেশের জন্য নিয়ে এসেছেন গৌরব।

এসব সফল ও মেধাবি ব্যক্তি তাদের কিংবা তাঁদের প্রতিষ্ঠানের সাফল্য টেকটিউনসবাসির কাছে তুলে ধরতে টেকটিউনসের নতুন আয়োজন টেকটিউনস টিউন্টারভিউ।
টিউন্টারভিউ মানে টেকটিউনস ইন্টারভিউ। টিউন্টারভিউ = টেকটিউনস ইন্টারভিউ (Techtunes Interview) এর মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি ও আইটিতে সাফল্য অর্জনকারীদের সফল হওয়ার কাহিনী এবং তাদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে টেকটিউনস টিউন্টারভিউ প্যানেল একান্ত সাক্ষাৎকার গ্রহণ করবে এবং আপনারদের কাছে তা তুলে ধরবে।
টেকটিউনস টিউন্টারভিউ হোস্ট
টেকটিউনসের প্রথম টিউন্টারভিউ প্যানেলের সদস্য হয়ে টেকটিউনস হোস্ট হিসেবে যোগদান করেছেন "আরিফ নিজামী"। তিনি টেকটিউনসের একজন সম্মানীত টপ টিউনার। এছাড়াও তিনি একজন পিএইচপি প্রোগ্রামার ও ওয়ার্ডপ্রেস উদ্যমী। তিনি এরই মধ্যে বেশ কিছু ওয়ার্ডপ্রেস প্লাগিনস তৈরিও করেছেন; । তিনি একজন মাইক্রোসফট এম.এস.পি (MSP), প্রফেশনাল ব্লগার, wesuperheroes.com এর নিয়মিত লেখক এবং review.com.bd এর প্রতিষ্ঠাতা।

আরিফ নিজামী গত ১ জুলাই ২০১১ তারিখে টেকটিউনস টিউন্টারভিউ হোস্ট হিসেবে যোগ দান করেন। উনি বাংলাদেশের আইটি প্রফেশনাল, আইটি প্রতিষ্ঠান, আইটি ব্যাক্তিত্ব ও উদ্যক্তাদের একান্ত ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং টেকটিউনস টিউন্টারভিউ এর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবেন।
টেকটিউনস টিউন্টারভিউ বিষয়ে যে কোন কিছু জানতে "টেকটিউনস টিউন্টারভিউ হোস্ট" আরিফ নীজামীর সাথে যোগাযোগ করুন arifnezami_th@techtunes.com.bd ঠিকানায়
টেকটিউনসের প্রথম টিউন্টারভিউ গেস্ট
ইতিমধ্যে টেকটিউনসের প্রথম টিউন্টারভিউ গেস্ট হিসেবে টিউন্টারভিউ দিয়েছেন দেশের তথা বাংলা ভাষার সবচেয়ে বড় ও পথিকৃত ব্লগ "সামহোয়্যার ইন ব্লগ" http://www.somewhereinblog.net/ -এর প্রতিষ্ঠাতা "অরিল্ড ক্লকারহগ"। তার এই টিউন্টারভিউ এর মাধ্যমে জানতে পারবেন "সামহোয়্যার ইন ব্লগ" এর বাংলাদেশে যাত্রা শুরুর কথা, সামহোয়্যার ইন ব্লগের শুরুর কথা, ভবিষ্যৎ পরিকল্পনা, সামহোয়্যার ইন ব্লগের আর অন্যান্য প্রজেক্টের কথা সহ সামহোয়্যার ইনকে নিয়ে আরো অনেক অজানা কথা।

টেকটিউনস টিউন্টারভিউ হোস্ট আরিফ নিজামীর প্রায় ৪০ মিনিট নেওয়া চমৎকার আর প্রানবন্ত এই টিউন্টারভিউটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
আপনিও হতে পারেন একজন টিউন্টারভিউ হোস্ট
আপনি নিজেও হতে পারেন একজন সম্মানিত টেকটিউনস টিউনন্টারভিউ হোস্ট। খুঁজে নিয়ে আসতে পারেন দেশের ও বিদেশে বসাবসরত প্রবাসি মেধাবি ও সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানের টিউন্টারভিউ। আপনি যদি একজন "টেকটিউনস টিউন্টারভিউ হোস্ট" হতে চান তবে টেকটিউনস টিউন্টারভিউ হোস্ট আবেদন ফরমটি বাংলায় সঠিক তথ্য পূরণ করে টেকটিউনস টিউন্টারভিউ প্যানেলের কাছে পাঠিয়ে দিন। খুব শীঘ্রই টেকটিউনস টিউন্টাভিউ প্যানেলের সদস্যরা আপনার সাথে যোগাযোগ করবে।
আবেদন ফরমটি বাংলায় পূরণ করুর। ইংরেজি অথবা ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে পূরণ করা যাবে না। বাংলায় পূরণ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
টিউন্টারভিউ হোস্টের কাজ
- টিউন্টারভিউ গেস্টদের সাথে যোগাযোগ করা।
- টিউন্টারভিউ গেস্টদের ছবি ও টিউন্টারভিউ সংগ্রহ করা।
- সংগ্রহিত টিউন্টারভিউটি টিউন হিসেবে টেকটিউনসে পাবলিশ করা।
- টিউন্টারভিউ গেস্টকে টিউন্টারভিউ পাবলিশের নোটিফিকেশন দেওয়া।
টিউন্টারভিউ হোস্ট টুল
- একটি অফিসিয়াল টেকটিউনস @techtunes.com.bd ইমেইল আইডি
- টিউন্টারভিউ গেস্টদের সাথে যোগাযোগের জন্য ইনভাইটেশন টেমপ্ল্যাট, টিউন্টারভিউ কনফারমেশন ট্যামপ্লেট, টিউন্টারভিউ সাকসেক ট্যামপ্লেট ও টিউন্টারভিউ নোটিফিকেশন ট্যামপ্লেট।
- একটি অফিসিয়াল টিউন্টার ভিউ হোস্ট কার্ড
- ৩ ঘন্টার একটি টিউন্টারভিউ ওয়ার্কসপ
টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই
টেকটিউনস কে প্রমোট করার জন্য ও টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই
- Like করুন Techtunes Facebook Page: http://go.techtunes.com.bd/fbpage
- Join করুন Techtunes এর নতুন Facebook Group এ : http://go.techtunes.com.bd/fbgroup
- Follow করুন Techtunes কে Twitter: এ : http://go.techtunes.com.bd/twitter
- Subscribe করুন Techtunes এর RSS এ: http://go.techtunes.com.bd/rssfeed
- Subscribe করুন Techtunes এর Email RSS এ : http://go.techtunes.com.bd/rssemail
- Review দিন Techtunes এর Alexa তে : http://go.techtunes.com.bd/alexareview
আশা করি টেকটিউনসের এই নতুন আয়োজন আপনাদের খুবই ভাল লাগবে। আপনারা কী চিন্তা করছেন? টিউমেন্ট করে জানান আমাদের। মেতে উঠুন প্রযুক্তির সুরে আর ভালোবাসুন প্রযুক্তিকে।




145 



মিনহাজুল হক শাওন
মেহেদী ভাইএর রিভিউ নেওয়া ভালো ছিলনা? খুশি লাগতাসে টেকটিউনসে নতুন অনেক কিছু দেখে
swordfish
ভালো একটি আয়োজন
কিন্তু প্রথমেই এমন একটি ……. সাইটের ব্যাপারে লেখা হচ্ছে 
মিনহাজুল হক শাওন
তাও ভালো টিউনার … :">
ফাহিম রেজা বাঁধন
swordfish ভাই কথা ঠিক বললেন না। সামহোয়্যার ইন ব্লগ এই কিন্তু বাংলাদেশে বাংলা ব্লগিং এর পথ দেখেছে। তাদের এই অসামান্য অবদানের জন্য হয়ত আজ বাংলা ব্লগিং এত জনপ্রিয়তা পেয়েছে। যাই হোক যাদের যা প্রাপ তাদের তা দেওয়া সবার দায়িত!! এটা আমার একন্ত্য ব্যক্তিগত মতামত , তাই কেউ অন্য কিছু মনে করবেন না প্লিজ!!!!
আবদুল বাকী
ফাহিম ভাই, আমি আপনার সাথে একদম একমত।
HANNAN.BD21
@ফাহিম রেজা বাঁধন: FAHIM BHAI,I AM ALSO AGREE WITH YOU.
khan sarafat
thanks
আল-আমীনূর
মেহেদী ভাইএর রিভিউ চাই
Kazi Mamun
Abedon korlam kintu setar kono feedback to dekhlamna.
Bujhbo kivabe abedon send hoyeche kina ??
** Sorry mobile theke tai banglay likhte parlam na.
টেকটিউনস
আপনার আবেদনটি কোন কারণে আমাদের কাছে এসে পৌঁছায়নি। দয়া করে আবার আবেদন করুন। ধন্যবাদ।
Kazi Mamun
পুনরায় করলাম। এবার আবেদন পৌছেচে ও কিন্তু আমার কাছে যে Confirmation mail আসলো সেটাতে "আপনি কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টিউন্টাভিউ গ্রহণ করতে ইচ্ছুক? (আবশ্যক)" এই বিভাগের তথ্যগুলো দেখাচ্ছে না। যদিও আমি সব তথ্য ঠিক মত ই দিয়েছিলাম।
ফাহিম রেজা বাঁধন
অনেক ভাল পদক্ষেপ! এ রকম একটিভিটি দেখে ভাল লাগতেছে। ধন্যবাদ মেহেদী ভাই!!
M H BULBUL
T T Open houate onek valo lagse… But ekhon ami Banglai lekhte parsi na.. Eunijoy nai tai..
ডিজে আরিফ
দারূণ উদ্যোগ মেহেদী ভাই… আমিও হয়তো টিউন্টারভিউ হোস্ট হওয়ার ব্যাপারে শীঘ্রই আপনার সাথে কথা বলবো…
Mukut
খারাপ না।ভালোই।মেহেদি ভাইএর টা চাই।
swordfish
@ বাঁধন ভাই আমিত্ত ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছি। সামু বাংলা ব্লগিং এর ক্ষেত্রে হয়তো বা সর্বপ্রথম যে বিপ্লবের সূত্রপাত করেছে তারই ধারাবাহিকতায় আজকে অনলাইনে অনেক বাংলা সাইটের জন্ম হয়েছে। টেকটিউনত্ত এর অর্ন্তভুক্ত। কিন্তু সামুর যে লেখা কিংবা মন্তব্য প্রকাশিত হয় তা অনেকটাই প্রশ্নবিদ্ধ। সেই ক্ষেত্রে আমাদের টেকটিউন অ-নে-ক অ-নে-ক গুণ ভদ্র মার্জিত। তাই এমন একটি সাইটের কর্তাব্যক্তির টিউন্টারভিউ প্রকাশ করা আমার কাছে ভালো লাগেনি।(অবশ্য এটি আমার ব্যক্তিগত মতামত ) যাই হোক টেকটিউনের টিউন্টারভিউ টিম যেটি যথাযথ মনে করেছে তাকে সবারই স্বাগতম জানানো উচিত
শাওন
টিউনারভিউ পড়তে অপেক্ষায় থাকলাম।
MITHU
আমার মনে হয় টেকটিউন্স শব্দটা উল্লেখ করলে আর টিউন্টারভিউ না লিখলেও চলে। টেকটিউন্স ইন্টারভিউ শুনতেই ভালো লাগে। আর তাছাড়া যতবারই টিউন্টারভিউ শব্দটা পড়ছিলাম ততবারই ধাক্কা খাচ্ছিলাম।
আকাশ
সহমত
মাখন
আসলেই। শব্দটা কেমন কেমন। সবকিছুর শর্টকাট এর কি দরকার। "টেকটিউনস ইন্টারভিউ" ই ভালো।
তাহের চৌধুরী (সুমন)
ভালো উদ্যোগ। আমাদের মেহেদি ভাইয়ের ইন্টারভিউটা অতি শীঘ্রয়ই দেখতে চাই।
himu
অসাধারণ
মাখন
চমৎকার উদ্দ্যেগ। অপেক্ষায় থাকলাম।
প্রথমে টিটির পিছনের মানুষদের কথা জানতে পারলে ভালো লাগত। 
rfahat
ভাই আমি ও দিলাম। কিন্তু ফেসবুক আইডি এবং ইমেইল তো ইংরেজীতেই দেওয়া লাগবে??? এই ব্যাপারে তো বাংলা হবে না!! একটু জানান।
ইব্রাহীম
keo ama k macbook pro ar game r soft ar link ki keo dite parten….
Sharif
চমৎকার
:(:(:(:(:(:(:(:(:(:(:(:(
জাপানের প্রোডাক্ট বেশি ভালবাসি
খুব ভাল
আরিফ
মেহেদি ভাই আপনারটা ও এখানে দেখতে চাই। খুবই চমতকার উদ্দেগ। ধন্যবাদ।
poramon11
amake help koren pls ami boddo osohay hoiya porsi,
amar laptop a virus dhuika gotokal shob gula drive formate hoiya gese,tarpor file recovery sofware use kore anteparsi but kisu kisu file kaj korse na egulo ki korbo please vaiyara help me,,bangla na likhte parate sorry bcz amar avro o kaj korse na.so sorry……………..
C/O D!pu…
ভালো উদ্যোগ, Post-এর অপেক্ষায়…
bachelorzone
ভালো
Sumon Gang
ভালো লাগল
Sk_makin
Samu blog er founder er asol poricho¥ pelem…….samu te islam nia ja hoi tate r obak hobo na….
রনী
ভালো
pavel-dinajpure
ভালো লাগলো
Akramul Haq
Samu er tulonai techtunes onek onek valo. Thanks techtunes.
jhantu.sa
GOOD IDEALIST TECHTUNES .GO TO AHEAD TECHTUNES
ara_fat
চমৎকার উদ্দ্যেগ।________________ধন্যবাদ। ……………………….
শুভ
টেকটিউন্স শব্দটা উল্লেখ করলে আর টিউন্টারভিউ না লিখলেও চলে। টেকটিউন্স ইন্টারভিউ শুনতেই ভালো লাগে।
আব্দুর রব
আমার সব চেএ ভাল ফোরাম। পাম করিনি ১00% সত্য।
OHOM মালটিমিডিয়া গ্রুপ
শুভ কামনা।
Basicali
দারুন উদ্যগ । এগিয়ে যাক টেকটিউনস্ ।
কল্পচারী মুসাফীর
দারুন।
babu115
onek din por ami techtune e dhukte parlam …………. ami keno etodin visit korte parinai ?????
Buy adsense account www.incomeusd.com
ধন্যবাদ ভাই।
delwarctg
onek khusi holam.
এন্টি হ্যাকার
নতুন এ আয়োজন দেখে ভালো লাগলো। মেহেদী ভাইকে ধন্যবাদ।
… এন্টি-হ্যাকারের ব্লগ
এস এইচ এম সোহেল
চমৎকার আইডিয়া