- খালিহাতে আত্মরক্ষা শিখুন – আত্মবিশ্বাসী হোন [১ম-পর্ব] :: শারিরীক সক্ষমতা অর্জন, পাঞ্চিং ব্যাগ তৈরি
- খালিহাতে আত্মরক্ষা শিখুন – আত্মবিশ্বাসী হোন [২য়-পর্ব] :: শরীরের যে যে অংশ ব্যবহার করে আঘাত করতে হয়
- খালিহাতে আত্মরক্ষা শিখুন – আত্মবিশ্বাসী হোন [৩য়-পর্ব] :: শরীরের কোন কোন অংশ আঘাত করতে হয়
- খালিহাতে আত্মরক্ষা শিখুন – আত্মবিশ্বাসী হোন [৪র্থ-পর্ব] :: বিভিন্ন গোপনীয় অংশে আঘাত
- খালিহাতে আত্মরক্ষা শিখুন – আত্মবিশ্বাসী হোন [৫ম-পর্ব] :: শরীরের বিভিন্ন দূর্বল অংশে আঘাত
- খালিহাতে আত্মরক্ষা শিখুন – আত্মবিশ্বাসী হোন [৬ষ্ঠ-পর্ব] :: ব্লকিং করা
- খালিহাতে আত্মরক্ষা শিখুন – আত্মবিশ্বাসী হোন [৭ম-পর্ব] :: বিভিন্ন পরিস্থিতি ও সিনারিও
- খালিহাতে আত্মরক্ষা শিখুন – আত্মবিশ্বাসী হোন [৮ম-পর্ব] :: আক্রমণকারীর আক্রমণ নস্যাৎ করা
কেমন আছেন সবাই? গতকাল কোন টিউন করতে ইচ্ছে হচ্ছিল না। একটু ক্লান্ত ছিলাম। আজ আবার শুরু করলাম।
আজকের পর্বে প্রায় সব দূর্বল জায়গাগুলোকে চিহ্নিত করলাম। লাল চিহ্ন দেওয়া অংশগুলোতে সাবধানে মারতে হবে। কারণ এসব জায়গায় মারলে মৃত্যু ঝুঁকি থাকে। হলুদ গুলোতে চিন্তার কিছু নাই- খুব জোরে মারা যাবে। তাই বলে ভাববেননা হলুদ অংশে মেরে খুব একটা কাজ হবেনা। এসব কিরকম দূর্বল -আঙ্গুল দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন।
ছবিতে দেওয়া আছে। তবুও সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি কোথায় কিভাবে মারবেন।
প্রচন্ড জোরে মারা যাবে:-
কব্জির উপর ও কব্জি (কোপ), হাতের ভেতর দিক (হাতের বাইরের লম্বা হাড় দিয়ে), কনুইয়ের ভাঁজ থেকে একটু সামনে (কোপ), পাঁজরার শেষ প্রান্তে (কোপ), দুই নিপলের নীচে (ঘুষি), বুকের মধ্যের হাড্ডিতে (ঘুষি), কলার বোন (কোপ বা ঘুষি), কাঁধ যেখানে গলার কাছে মিশেছে (কোপ), কানের লতির নিচে (কোপ)।
যেসব জায়গায় জোরে মারলে মৃত্যু হতে পারে বা অভ্যন্তরীণ কোন বড় ক্ষতি হতে পারে। (মাঝারি মার দিয়ে অজ্ঞান করে দিতে পারেন):-
সামনে:
তলপেট (মাঝারি মানের ঘুষি), সোলার প্লেক্সাস (সামনে থেকে ঘুষি, পেছন থেকে আক্রান্ত হলে কনুই), গলা বুকের যেখান থেকে শুরু সেই গর্তে (আঙ্গুলের খোঁচা মারতে হবে), এ্যাডামস অ্যাপেল বা কন্ঠনালি (আঙ্গুলের খোঁচা মারতে হবে- এখানে জোরে মারলে মৃত্যু অবধারিত।), চোখ ( (আঙ্গুলের খোঁচা মারতে হবে), নাক (ঘুষি বা কোপ), কপালের দুই পাশে চোখের কোণার একটু উপরে (মধ্যমা বের করে রেখে মারতে হবে),
পেছনে:
বেল্টের উপর কিডনি এলাকায় (মাঝারি ঘুষি), মেরুদন্ড (মাঝারি ঘুষি), দুই শোল্ডার ব্লেডের মধ্যে খানে (জোরে কোপ মারলে অজ্ঞান হয়ে যেতে পারে), গলার দুইপাশের মধ্যে (কোপ), মাথার শেষের গর্ত (মধ্যমা বের করে রেখে মারতে হবে), মেরুদন্ডের শেষ হাড় (হাল্কা কোপ- জোরে মারলে মৃত্যু)।
দেখুন একটা মানুষের শরীরে কত দূর্বল জায়গা থাকে। তবুও আমরা সাহসের অভাবে কিছু করতে পারিনা। আপনি যেহেতু মানুষ-সমান সংখ্যক দূর্বল জায়গা আপনার শরীরেও বিদ্যমান।
তাই মারলেই হবেনা। কেউ মারলে কিভাবে প্রতিহত করতে হবে তা জানতে হবে। তাছাড়া একটা স্থির বস্তুকে টার্গেট করা সহজ হলেও মানুষ যেহেতু স্থির থাকবেনা তাই আপনি চাইলেই খেয়ালখুশি মত জায়গায় মারতে পারবেননা। যাতে পারেন- সে’জন্য একটা রাবার বলকে ঝুলিয়ে সেটাতে লাথি, ঘুষি প্র্যাকটিস করলে মাইর দেওয়ার উপর কন্ট্রোল আসবে।
আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ্ হাফিজ।




31 


LIPI01
http://www.nailmania.dk
KiNG
@LIPI01: What’s that site man! ban this boring spammer! her site is in Denish and i am suspecting that she is a comment spammer.(Maybe). Do something for this booooooooooring spammer!!!
মুহাম্মদুল্লাহ চৌধুরী
@LIPI01: what’s did you mean? I don’t understand.
KiNG
@মুহাম্মদুল্লাহ চৌধুরী: ভাই আপনাকে না, LIPI01 নামের একটা R**ish কে!
এইটা কমেন্ট করে নাকি একটা ডেনিশ সাইটের এড মারে বুঝি না!
এইটারে ব্যান করা হোক! 
নিয়াজ মেহেদী খান
মচতকার!

কারে যে ঘারামু বুজতাসি না!
আপাতত পাঞ্চ-ব্যাগ তাই মার খাক!
sohel_199885
khob valo hoise vaivchaliye jan sathe asi
shapnobaz
Thanks
ভুমিহীন জমিদার
ভাই মারামারির দিন কি আর আছে? এই গুলা এখন ভাড়ামির মত মনে হয়। আসলে এই মতামত একান্তই আমার নিজের। ছোটোবেলায় যদি কারো সাথে মারামারি করে বাড়িতে এসে নালিশ জানাতাম বাবা মা বলত ‘দোষ তো তোর, না হলে তোর সাথে গেন্জাম হবে কেন?’ এখন আমার কথাও তাই…………………। ধন্যবাদ।
KiNG
@ভুমিহীন জমিদার: হা হা হা!
মুহাম্মদুল্লাহ চৌধুরী
@ভুমিহীন জমিদার: মতামতের জন্য ধন্যবাদ! তবে আমাদের দেশের মানুষগুলো জাপানীদের মত ভদ্র নয় যে প্রতিটি আলোচনার শেষে ৬ বার বাউ করবে!!
তাহলে কি ইভ টিজারদের, চোরদের, ছিনতাইকারীদের, রেপিস্টদের এখন থেকে নির্দোষ বলবেন। নিশ্চয় মেয়েরা টোপ দেয় বলে ইভ টিজিং হয়-রেপ হয়, রাস্তায় হাঁটি বলেই না ছিনতাইকারী ছুরি মারে, ঘরে দামী জিনিষ থাকলেই তো চোর আসবে-তাতে চোরের দোষ কি?
মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার জন্যেই নয়। এটি চমৎকার একটি ব্যায়ামও। আত্ম উন্নয়ন যদি ভাঁড়ামী হয়, তবে আমি অবশ্যই বিরাট ভাঁড়। গোপাল ভাঁড় বলে ডাকতে পারেন।
hanif254
খুবই উপকারী লেখা হয়েছে ভাই।মিছিলে পুলিশ ভাইদের মাইর থেকে আত্নরক্ষার উপর কিছু লিখেন পরবর্তীতে
মুহাম্মদুল্লাহ চৌধুরী
@hanif254: ধন্যবাদ। পুলিশদের থেকে বাঁচতে চাইলে ভিনদেশী হতে হবে ভাই। এদেশের পুলিশ টপ টু বটম যাহা কিছু আছে- সবাইকেই মারে। সন্ত্রাসী হয়ে দেখতে পারেন। পুলিশরা তাদের তুলনামূলক কম মারে।
December
just jotil